নিউজ ডেস্ক : সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনা প্রসঙ্গে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কোন দল করে সেটা আমি দেখি না , দেখবো না। যে-ই অপরাধ করুক না কেন শাস্তি পাবে। ১০ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সমাপনী দিবসে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, একটা মেয়েকে একটা ছেলে নির্মমভাবে কোপালো। এতগুলো মানুষ দাঁড়িয়ে থেকে দেখেছেন, ছবি তুলেছেন। কারো মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হলো না। এটা দুঃখজনক। শেখ হাসিনা বলেন, কিছু লোক এটিকে দলীয় হিসেবে প্রচার করছে। সে তো দলীয় হিসেবে এ কাজ করেনি। প্রেমে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে এটা করেছে। দেশবাসীকে আমি বলবো, কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখবো না। যে-ই অপরাধ করুক না কেন শাস্তি পাবে। আর অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের খোঁজখবর রাখেন।

Be the first to comment on "‘কে কোন দল করে সেটা আমি দেখি না’"