নিউজ ডেস্ক:এতদিন হলিউডের গানের ভিডিওতে দেখা যেত নিতম্বের দোলা। এবার বলিউডে এল গানের তালে এই নাচের মুদ্রা। নিকি মিনাজের মত নিতম্ব নৃত্যে দেখা গেল জ্যাকলিন ফার্নান্ডেজকে। টাইগার শ্রফের সঙ্গে তার আসন্ন ‘ফ্লাইং জাট’ ছবির ‘বিট পে বুটি’ গানে নাচলেন শ্রীলঙ্কান সুন্দরী।
গানের দৃশ্যায়নে যদিও নিকি মিনাজের ‘অ্যানাকোন্ডা’ ভিডিওর খুব সামান্য হলেও প্রভাব রয়েছে। নিকির ভিডিওতে দেখা গিয়েছিল এক গহন অরণ্যের নৈশকালীন দৃশ্য। সবুজ আলো-আঁধারির মধ্যে সেই অরণ্যে একদল সুন্দরীর সঙ্গে নিতম্ব দুলিয়েছিলেন নিকি। ‘ফ্লাইং জাট’-এর এই গানেও গহন অরণ্য ফিরে এল সবুজ আলো-আঁধারির অনুষঙ্গে।
তবে বলিউড কিন্তু নিকির নিতম্ব নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি। তারা তাদের মতো গানের সুরে কোরিওগ্রাফি সাজিয়েছে। আর সেখানেই চমকে দিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা-সুন্দরী। অনেকেই বলে থাকেন, জ্যাকলিন না কি অভিনয় হোক বা নাচ- কোনওটাতেই খুব একটা স্বচ্ছন্দ নন। কিন্তু ‘বিট পে বুটি’-তে তার পারফরম্যান্স দেখলে অনেকের চোখ কপালে উঠতে বাধ্য! টাইগার শ্রফের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন তিনি।
তবে ‘বিট পে বুটি’-র চমকের পুরো সাফল্যটাই গিয়েছে জ্যাকলিনের ঘরে। দেখে নিতে পারেন গানের ভিডিওটি-

Be the first to comment on "কোমরের দোলায় অন্য জ্যাকলিন"