শিরোনাম

কোষ্ঠকাঠিন্য দূর করতে যা খাবেন

নিউজ ডেস্ক: বর্তমানে কোষ্ঠকাঠিন্য বেশ পরিচিত একটি সমস্যা। দ্রুত চিকিৎসা করে ফেলতে পারলে এটি খুব বেশি মারাত্মক কিছু নয় যদি। তা না হলে পাইলস হওয়ার আশংকা বেড়ে যায়। তাই সাবধান থাকুন সকলে। তাই চলুন জেনে নিই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় কোন খাবারগুলো রাখতে হবে-

কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং এর পটাশিয়াম বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্রের কর্মক্ষমতা বাড়ায়।

আপেলের খোসার মধ্যে রয়েছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার যা খাবার হজমের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপেলের প্যাক্টিন নিশ্চিত করে পরিপাকতন্ত্রের সঠিক কর্মক্ষমতা। সবচাইতে ভালো ফলাফল পেটে প্রতিদিন খালি পেটে অন্তত ১ টি আপেল খেয়ে নিন।

অত্যন্ত সুস্বাদু এই সবজিটি প্রক্রিতিক ডায়াটেরি ফাইবারের বেশ ভালো উৎস। মাত্র আধা ইঞ্চির ৭ খণ্ড গাজরে রয়েছে প্রায় ১.২ গ্রাম ফাইবার। প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূরে রাখবে চিরকাল।

শসার বেশির ভাগ অংশই পানি দিয়ে তৈরি, আর শসার ডায়াটেরি ফাইবার শসাকে করে তোলে কোষ্ঠকাঠিন্য সমস্যার মহৌষধ। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে সক্ষম নিয়মিত শসা খাওয়ার অভ্যাস।

কাঠবাদামের তেল কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী। কাঠবাদামের ল্যাক্সাটিভ ইফেক্ট হজম ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন রাতে ১ গ্লাস দুধে ২ টেবিল চামচ কাঠবাদামের তেল মিশিয়ে পান করলে সমস্যার দ্রুত সমাধান পাওয়া সম্ভব।

উচ্চমাত্রার ফাইবার সমৃদ্ধ কমলা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। রাতে ঘুমুতে যাওয়ার আগে একটি বা দুটি কমলা খাওয়া অভ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে।সূত্র: জাগো নিউজ

basic-bank

Be the first to comment on "কোষ্ঠকাঠিন্য দূর করতে যা খাবেন"

Leave a comment

Your email address will not be published.


*