শিরোনাম

কোহলির ১২ লাখ রুপি জরিমানা

নিউজ ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ১৩ রানে হারিয়েছে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালারুর। তবে জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলের অধিনায়ক বিরাট কোহলিকে। আইপিএল কমিটির এক বিবৃতিতে জানানো হয়, কোড অব কন্ডাক্টের অনুযায়ী বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। আর জরিমানার পরিমাণও নেহাত কম নয় ১২ লাখ রুপি।

পুনের বিপক্ষে বিরাট কোহলির ৮০ এবং এবি ডি ভিলিয়ার্সের ৮৩ রানের ওপর ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানেই শেষ হয় পুনে সুপার জায়ান্টসের ইনিংস।

basic-bank

Be the first to comment on "কোহলির ১২ লাখ রুপি জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*