নিউজ ডেস্ক : দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে কখনোই এমন দৃশ্যে অভিনয় করেননি অজয় দেবগন। সেই রেকর্ড এবার ভাঙ্গছেন তিনি নিজেই। নতুন ছবি ‘শিবায়’-তে এই প্রথম অন স্ক্রিন লিপ লক দৃশ্যে দেখা যাবে অজয় দেবগনকে। একটি গানের দৃশ্যে নায়িকা পোলিশ অভিনেত্রী এরিকা কারের সঙ্গে তাকে লিপ লক করতে দেখা যাবে।
ইতিমধ্যেই ছবির প্রথম গান ‘বোলো হর হর হর’ বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। আজ সিনেমাটির আরেকটি গান ‘দরখাস্ত’ অনলাইনে মুক্তি পেয়েছে। অরিজিৎ সিংহ এবং সুনিধি চৌহানের গাওয়া এই গানেই ধরা পড়বে অজয়-এরিকার ঘনিষ্ঠ দৃশ্য। শোনা যাচ্ছে, গানের মাধ্যমে যেমন হিরো-হিরোইনের কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য সামনে এসেছে, তেমনই এই গানের মধ্যে দিয়েই ছবির গল্পেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে দেখানো হয়েছে।
আগামী ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যেই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলার ইঙ্গিত দিয়েছে।

Be the first to comment on "ক্যারিয়ারে প্রথমবার আবেগঘন চুম্বন দৃশ্যে অজয় দেবগন"