শিরোনাম

ক্রিকেটে নিষিদ্ধ শ্রীশান্ত দৃষ্টিহীন ক্রিকেটারদের পাশে

নিউজ ডেস্ক : ক্রিকেটকে কলঙ্কিত করার দাগ এখনও লেগে আছে তার গায়ে! স্পট ফিক্সিং কেলেঙ্কারির দোষে তিনি ক্রিকেটে নিষিদ্ধ। ভারতের সাবেক পেসার শান্তাকুমারন শ্রীশান্তের এবার অন্য একটি রুপ দেখা গেল। সেটা মানবিকতার রুপ। দৃষ্টিহীন ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেট তারকা।

কিছুদিন আগেই ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সেই ক্রিকেটারদের কিছু করার তাগিদ অনুভব করলেন শ্রীশান্ত। তিনি গিয়েছিলেন ওমানে। কয়েকটি সোনার দোকানের উদ্বোধনের পাশাপাশি, স্থানীয় ক্রিকেট ক্লাবের অনুরোধে ছোট ছোট ছেলেদের ক্রিকেট শেখানো এবং পরামর্শ দেওয়ার কাজও করেছেন। সেখান থেকে প্রাপ্ত টাকার পুরোটাই বিশ্বজয়ী দৃষ্টিহীন ক্রিকেটারদের অনুদান করার সিদ্ধান্ত নিলেন শ্রীশান্ত।

এই প্রসঙ্গে শ্রীশান্ত বলেন, “কত টাকা পেয়েছি, সেটা বিষয় নয়, কিন্তু যা পেয়েছি তার পুরোটাই ঠিক করেছি দৃষ্টিহীন ক্রিকেটারদের দেব। ওদের অনেক উপকার হবে। মনে রাখা দরকার ওরা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছে। “

basic-bank

Be the first to comment on "ক্রিকেটে নিষিদ্ধ শ্রীশান্ত দৃষ্টিহীন ক্রিকেটারদের পাশে"

Leave a comment

Your email address will not be published.


*