নিউজ ডেস্ক : সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস হয়তো বেঁচে যাবেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রলীগ নেতার চাপাতির কোপে মারাত্বক আহত খাদিজার শারিরিক সর্বশেষ অবস্থা জানাতে আজ শনিবার দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।
স্কয়ার হাসপাতালের মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেন, খাদিজার অবস্থা স্থিতিশীল। উল্লেখযোগ্য উন্নতি না হলেও অবনতি হয়নি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা। এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর মধ্যে খাদিজার শারিরিক অবস্থার কোন অবনতি হয়নি। এটিই আমাদের আশার আলো দেখাচ্ছে।
গত সোমবার সিলেটে প্রকাশে ছাত্রলীগের শাহাজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। খাদিজাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।

Be the first to comment on "খাদিজা হয়তো বেঁচে যাবেন: হাসপাতাল কর্তৃপক্ষ"