নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস ১৫ আগস্ট জন্মদিন পালন সংক্রান্ত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার দুপুরের দিকে যুবদলের বিক্ষোভ মিছিলটি রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।
এ বিক্ষোভ মিছিলে অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান দুলাল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম স্বপন, বাড্ডা থানা সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শেরেবাংলা থানার সভাপতি মো. সজিব, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন, তেজগাও শিল্পাঞ্চল থানার সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মান, বনানী থানার যুবদল নেতা হুমায়ুন কবিরসহ প্রায় তিনশতাধিক নেতাকর্মী।

Be the first to comment on "খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ"