নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুটি আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পুলিশের তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তার (আইও) পুনরায় সাক্ষ্যগ্রহণ সংক্রান্ত দুটি আবেদন খারিজের বিরুদ্ধে এই রিভিশন করা হয়েছে বলে জানান ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী। সেই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিতও চাওয়া হয় ওই আবেদনে।
খালেদার বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে চলছে। গত ১৭ এপ্রিল এ সংক্রান্ত দুটি আবদেন খারিজ করেন আদালত। সেই সঙ্গে খালেদার আত্মপক্ষ সমর্থনের বিষষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করে আদেশ দেন আদালত।

Be the first to comment on "খালেদার ২ আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন"