নিউজ ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিএনপিনেত্রীর সিম নিবন্ধন না করার তথ্য রোববার সাংবাদিকদের জানানোর পর গণমাধ্যমের কাছে রিজভী এ কথা বলেন।
রোববার সকালে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন বিষয়ে অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমার জানা মতে, কোনো সিম উনার (খালেদা জিয়া) নামে নেই। সেক্ষেত্রে হয়ত উনি অন্যের মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করেন। উনি এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেননি। উনার নামে না করলে সেটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভেটেড হয়ে গেছে।

Be the first to comment on "খালেদা মোবাইল ফোন ব্যবহার করেন না: রিজভী"