শিরোনাম

খাসির মাংসের কোরমা

নিউজ ডেস্ক : ঈদে ঘরে ঘরে মাংস থাকাটাই স্বাভাবিক। এই সময়ে প্রথম দিন মাংস খাওয়ার পর দ্বিতীয় দিন থেকেই আর মাংস ভালো লাগে না। তাই মাংস রান্না মুখরোচক হওয়ার জন্য চাই নতুন ধরণের রেসিপি। দেখে নিন, কীভাবে তৈরি করবেন খাসির কোরমা।

খাসির মাংস পৌনে এক কেজি, টকদই এক কাপ, তেল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধ কাপ, রসুনবাটা দুই টেবিল চামচ, আদাবাটা দেড় টেবিল চামচ, বাদামবাটা এক টেবিল চামচ, গোলমরিচ ও কেওড়া জল আধা টেবিল চামচ, জিরাবাটা এক চা চামচ, জয়ত্রী-জয়ফল সামান্য, লবঙ্গবাটা চারটা, দারচিনি তিন টুকরো, কিশমিশ সাতটা, কাঁচামরিচ সাতটা, লবণ ও পানি পরিমান মত।

সব মসলা দিয়ে মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন দেড় ঘণ্টা। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা ভেজে তুলে রাখুন। বেরেস্তা ভাজা তেলেই ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে নেড়ে অল্প পানি দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে আধ ঘণ্টা রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন।

মাংস সেদ্ধ হয়ে এলে বেরেস্তা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে দিন। আঁচ কমিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। লবণ ঠিক আছে কিনা দেখে নিন। সবশেষে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নামান।

ব্যস, হয়ে গেলো আপনার খাসির কোরমা। এবার পরিবারের সবাইকে নিয়ে খাবার টেবিলে বসে উপভোগ করুন এই সুস্বাদু খাবার।

basic-bank

Be the first to comment on "খাসির মাংসের কোরমা"

Leave a comment

Your email address will not be published.


*