শিরোনাম

‘খুন-গুমে জাতি আতঙ্কিত’

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হত্যা, খুন আর গুমের ঘটনায় জাতি আজ আতঙ্কিত। জীবনের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার এক শ্রমিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল ওই সমাবেশের আয়োজন করে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

মওদুদ বলেন, আমরা ধর্মের নামে মানুষ হত্যা এবং জঙ্গিবাদকে ঘৃণা করি। আজকে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। অথচ সরকার প্রকৃত খুনিদের আইনের আওতায় না এনে উল্টো বিএনপিকে দোষারোপ করছে।

তিনি বলেন, বিএনপিকে দুর্বল করার জন্যই একের পর এক হামলা মামলা করা হচ্ছে। এসব করে বিএনপিকে দুর্বল করা গেলেও সাধারণ মানুষের চেতনাকে দুর্বল করা যাবে না।

ব্যারিস্টার মওদুদ আরো বলেন, গণতান্ত্রিক পথ বন্ধ করে দেয়া হলে চরমপন্থিরা সুবিধা নেবেই। জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হলে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন দেয়া সময়ের দাবি।

basic-bank

Be the first to comment on "‘খুন-গুমে জাতি আতঙ্কিত’"

Leave a comment

Your email address will not be published.


*