শিরোনাম

গণতন্ত্রকে ধ্বংস করেছিল এরশাদ- খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছিল স্বৈরশাসক এরশাদ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মাকষ্ট পাবে। তাই গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ সাধন করতে হবে। এ জন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে। রবিবার দুপুরে শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাতবরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে হবে।।

খালেদা জিয়া বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে অগণতান্ত্রিক অপশক্তি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তিনি বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ সামরিক শাসনবিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তঝরা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার।

basic-bank

Be the first to comment on "গণতন্ত্রকে ধ্বংস করেছিল এরশাদ- খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*