লাইফস্টাইল ডেস্ক: গরমে প্রতিদিনের খাবার তালিকায় ঠাণ্ডা কিছু তো থাকবেই। সেই পানীয় কিংবা খাবারটি যেন স্বাস্থ্যকর হয় সেদিকেও নজর রাখতে হবে। কারণ এই সময়েই অসুখ বিসুখের প্রকোপ বেশি দেখা যায়। তাই যতোটা সম্ভব ঘরে তৈরি খাবার খান। তেমনি একটি স্বাস্থ্যকর পানীয় হলো মিল্কশেক। শুধু দুধ খেতে অনেকেই পছন্দ করেন না। তারা খুব সহজেই তৈরি করতে পারেন মিল্ক শেক। আজ থাকলো চকোলেট মিল্ক শেক তৈরির রেসিপি-
উপকরণ : চার কাপ ঠাণ্ডা দুধ, দুই টেবিল চামচ মিষ্টি কোকো চকোলেট, দুই কাপ বরফ।
প্রণালি : ব্লেন্ডারে দুধ, কোকো চকোলেট ও বরফ ঢেলে নিয়ে ৩০ সেকন্ড ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে উপরে চকোলেটের টুকরো ছেড়ে পরিবেশন করুন।

Be the first to comment on "গরমে প্রাণ জুড়াতে মিল্ক শেক"