শিরোনাম

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক : গাইবান্ধায় দুু্ু্ই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের হস্তাক্ষেপে আগামী শনিবার ভোর পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কারণে বুধবার রাতে জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের মধ্যস্থতায় আগামী শনিবার ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
একই কথা বলেন গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান। তিনি জানান, ধর্মঘট স্থগিত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই গ্রুপের সংঘর্ষ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংক লরি মালিক সমিতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পালিত হয়। এতে করে জেলার যাত্রীরা চরম বিপাকে পড়েন।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*