নিউজ ডেস্ক : জেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ ও ১১ বছর।
আজ বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআরটিসি বাসের পেছন দিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক (২৫) এবং আরোহী শিশু (১১) রাস্তা ছিটকে পড়ে। এ সময় শিশুটি ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Be the first to comment on "গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত"