রফিকুল ইসলাম পিকুল (নড়াইল) প্রতিনিধি: বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেলায় জুলাই যোদ্ধাদের “ পদযাত্রা” অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের বাধা প্রদান এবং নৃসংশ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নড়াইল কোর্ট চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া, কালিয়া ও নড়াইল সদর উপজেলা এবং জেলা ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের আয়োজনে মিছিলটি নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের “ পদযাত্রায় “ আওয়ামী সন্ত্রাসীদের বাধা প্রদান এবং নৃসংশ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফরহাদ রানা, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আল মামুন, সংগঠক শাহারুল আলম, জেলা সদস্য সাদাব আলম, উপজেলা সদস্য আকাশ শেখ প্রমুখ।

Be the first to comment on "গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা ॥ প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ"