নিউজ ডেস্ক : বলিউড তারকা আলিয়া ভাটের ভক্তের সংখ্যা এই মুহূর্তে কম নয়। কিন্তু তাই বলে একজন ভক্তের ওপর হঠাৎই চটে যাবেন তিনি! ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছ, একটি সিনেমায় অভিনয় নিয়ে ‘বিরুপ’ মন্তব্য করে খোলা চিঠি লেখায় ওই ভক্তের ওপর চটেছেন আলিয়া। মহেশ ভাট কন্যা সেই চিঠির জবাবও দিয়েছেন।
‘উদতা পাঞ্জাব’র সিনেমার ট্রেইলার প্রকাশিত হয় সম্প্রতি। ওই সিনেমার ট্রেইলার দেখে শহীদ কাপুরসহ অন্যদের প্রশংসা করলেও আলিয়ার অভিনয়ে মোটেও খুশি নন শেফালী এস জোহা নামের ওই নারী ভক্ত। প্রশংসাতো নয়ই বরং নিউজএবল.কমে একটি খোলা চিঠিতে আলিয়া ভাটকে নিয়ে বিরুপ মন্তব্য করে তিনি বলেছেন, শহীদ কাপুরের অভিনয়ে মুগ্ধ হয়েছি। কিন্তু আলিয়ার চরিত্রে হতাশ হয়েছি। তিনি আসলে সেভাবে এই চরিত্র ফুটিয়ে তুলতে পারেননি। তিনি এই চরিত্রের যোগ্য নন।
ভক্তের ওই চিঠির জবাবে আলিয়াও চটেছেন বেশ। এক টুইটার বার্তায় আলিয়া লিখেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও পাশ্বপ্রতিক্রিয়া আছে। তবে সোশ্যাল মিডিয়ার অতিপ্রতিক্রিয়ার বিষয়টি একটু বাড়াবাড়ি। পরিচালক অভিষেক চৌবের পাঞ্জাবী সিনেমা ‘’উদতা পাঞ্জাব’ মুক্তি পাবে অগামী ১৭ জুন। এতে শহীদ কাপুর ছাড়াও একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর।

Be the first to comment on "চটেছেন আলিয়া!"