শিরোনাম

চট্টগ্রামে দুই খুনের আসামিকে কুপিয়ে, গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক হত্যা মামলার দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার মধ্যম সরফভাটার হাজী মগদর আলী বাড়ি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, নিহত মো. মনজু (২৬) ও মো. কাশেমের (৩০) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

মনজু সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামনের ছেলে। আর কাশেমের বাড়ি কাইন্দারকুল এলাকায়, বাবার নাম বাদশা মিয়া।

ওসি গণমাধ্যমকে বলেন, “হামলাকারীরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাত দেড়টার দিকে তারা দুজনকে পেয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।”

গত ১ মার্চ মধ্যম সরফভাটা এলাকায় উকিল আহমেদ নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তার ছেলেকেও সেদিন কুপিয়ে আহত করা হয়।

ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত আসামি মনজু ও কাশেম।

“এই খুন আগের ঘটনার ধারাবাহিকতা কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন ওসি হুমায়ন।

basic-bank

Be the first to comment on "চট্টগ্রামে দুই খুনের আসামিকে কুপিয়ে, গুলি করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*