নিউজ ডেস্ক: খুব কম সময়েই চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মাহিয়া মাহি। হঠাৎ করে যেমন এসেছিলেন আলোচনায়, তেমনি ভাবেই বিদায় নিচ্ছেন চলচ্চিত্র থেকে। বুধবার নিজের বিয়ের অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মাহি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সিনেমা করাটা কমে যাবে। বছরে একটা বা দুইটা সিনেমা করবো। যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে। এছাড়া করবো না।’
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বুধবার দুপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর বিয়ে হয়। এরপর সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের আত্মীয় এবং সাংবাদিকদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সূত্র: জাগো নিউজ

Be the first to comment on "চলচ্চিত্রে অনিয়মিত হচ্ছেন মাহি (ভিডিও)"