স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারের ওয়ারলেস রেলগেট সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল পৌনে ৪টার দিকে মগবাজার ওয়ারলেস রেলগেটের সামনে চলন্ত ট্রেনের সামনে ইচ্ছাকৃতভাবেই এক যুবক ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে তার দেহ খন্ড-বিখন্ড হয়ে যায়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহত যুবকের পরনে কালো প্যান্ট ও রঙিন শার্ট ছিল।
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

Be the first to comment on "চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যা"