শিরোনাম

চালু হলো ফেসবুকের সপ্তম ডাটা সেন্টার

নিউজ ডেস্ক : বিশ্বব্যপী কোটি কোটি ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ আরও নির্বিঘ্ন করতে সোশ্যাল জায়ান্ট ফেসবুক চালু করল তাদের সপ্তম ডাটা সেন্টার। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লস লুনাসে এই ডাটা সেন্টারটি স্থাপন করা হয়েছে। লস লুনাস ডেটা সেন্টার বিশ্বের অন্যতম উন্নত ও সাশ্রয়ী ডেটা সেন্টার হবে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সংস্থাটির সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, “ডেটা সেন্টারগুলো এখন পর্যন্ত বানানো সবচেয়ে জটিল যন্ত্রগুলোর কয়েকটি। লস লুনাস ডেটা সেন্টার বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিসাশ্রয়ী ডেটা সেন্টার হবে। যেটার মাধ্যমে আপনাদের নির্বিঘ্ন সেবা দিতে পারবে ফেসবুক।” জানা গেছে, সপ্তম ডাটা সেন্টারটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত। এজন্য নিউ মেক্সিকো গ্রিডে নতুন সৌর ও বায়ুশক্তি আনতে পিএনএম রিসোর্সের সঙ্গে চুক্তি করেছে ফেসবুক। জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহৃত না হওয়ায় পানির ব্যবহারও ৩০ শতাংশ কমে যাবে। এ অঞ্চলের ধুলিঝড় থেকে ডাটা সেন্টারটিকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ পদ্ধতিতে সাশ্রয়ী ব্যবস্থায় এটি ঠাণ্ডা রাখা হবে। এতে পরিবেশের উপর কোনো বিরুপ প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "চালু হলো ফেসবুকের সপ্তম ডাটা সেন্টার"

Leave a comment

Your email address will not be published.


*