নিউজ ডেস্ক : সেরা আটটি দল নিয়ে ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসির দ্বিতীয় সেরা এই ক্রিকেট টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজের মতো দেশকে পেছনে ফেলে এবার বাংলাদেশ খেলবে আইসিসির প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টটিতে।
গত ২ মার্চ থেকে শুরু হয়েছে আইসিসি ট্রফির বিশ্ব ভ্রমণ। অংশগ্রহণকারী ৮টি দেশের মোট ১৯টি শহর প্রদক্ষিণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটি। ২ মার্চ ভারতের মুম্বাই থেকে শুরু হয় ‘নিশান আইসিসি ট্রফি ট্যুর’। আগামীকাল শনিবার ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চারদিন অবস্থান করার পর ঢাকা ত্যাগ করবে ২১ মার্চ।
বাংলাদেশ ভ্রমণের সময় যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে প্রদর্শন করা হবে। ১৮ ও ১৯ মার্চ; এই দুই দিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত সেখানে রাখা হয়ে ট্রফি। ২০ মার্চ ঢাকার বিভিন্ন স্থানে ফটোশ্যুটের জন্য নেয়া হবে। এর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিডিও/ফটো তোলার জন্য রাখা হবে। সেখানে বিসিবির কর্মকর্তারাও ট্রফির নিয়ে ছবি তুলবেন। জাতীয় দলের ক্রিকেটাররাও (শ্রীলঙ্কা সফরের বাইরের থাকা ক্রিকেটাররা) থাকবেন সেখানে।

Be the first to comment on "চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় আসছে আজ"