শিরোনাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের সাত তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

মহানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

basic-bank

Be the first to comment on "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে"

Leave a comment

Your email address will not be published.


*