শিরোনাম

জঙ্গী নির্মুলে সফল বাংলাদেশ ॥ পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন- দেশকে এগিয়ে নিতে হলে জঙ্গীবাদকে নির্মুল করতে হবে।বাংলাদেশ জঙ্গী নির্মুলে উন্নত  দেশের সাথে অনেক বেশি সফল। বর্তমান দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে। এ ধারাবাহিকতা থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে। যে বিদেশীরা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলত, তারাই এখন স্বীকার করছে বাংলাদেশ অনেক এগিয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশ থেকে সামাজিক অনেক সূচকে এগিয়ে গেছে। বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারছেনা। দেশকে উন্নয়নে শিখরে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করছেন। তিনি আরো বলেন, উন্নত জাতি গঠনের শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি অধিক জোড় দিয়েছেন।

গতকাল শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী রোসাংগিরি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সমাবেশে পানি সম্পদ মন্ত্রী নাজিরহাট হালদা ব্রিজের উত্তরাংশে বেড়িবাঁধ নির্মাণে ২শ ৩০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন, হালদা সেতু নির্মাণ এবং রোসাংগিরি- নিশ্চিন্তাপুর সেচ প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন করার ঘোষনা দেন।

 

 

 

 

basic-bank

Be the first to comment on "জঙ্গী নির্মুলে সফল বাংলাদেশ ॥ পানিসম্পদমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*