নিউজ ডেস্ক : মৌলভীবাজার পৌর শহরে বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অপারেশন চলছে। এই অপারেশনের নাম ‘অপারেশন ম্যাক্সিমাস। ‘
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, বড়হাটের অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। অপারেশনটি কেবল শুরু হয়েছে। এটি একটি জটিল অপারেশন। এ জন্য সময় লাগতে পারে।
তিন জানান, আস্তানার ভেতরে একাধিক ভবন রয়েছে। ভবনের ভেতরে অনেকগুলো কামরা রয়েছে। আমাদের কাছে খবর রয়েছে, ভেতরে প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে এবং একজন বিস্ফোরক এক্সপার্ট রয়েছেন। সেজন্য অপারেশনটি সফল করতে সময় লাগতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের কন্ট্রোলে রয়েছে।
আজ শুক্রবার শুক্রবার সকাল ১০ টা ৫০ মিনিটে বড়হাটের ‘জঙ্গি আস্তানা’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
গত বুধবার মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে গত বুধবার (২৯ মার্চ) ভোররাতেই অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে যোগ দেয় সোয়াট, র্যাব, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিটিটিসি-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Be the first to comment on "‘জটিল অপারেশন তবে নিয়ন্ত্রণে আছে’"