শিরোনাম

জাঁকালো লুকে উচ্ছসিত আলিয়া

নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট যুক্তরাষ্ট্রের ম্যাবেলিন নিউইয়র্ক’স বিগ অ্যাপল রেডস কালেকশন এর পণ্যের একটি নতুন প্রচারণায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন সম্প্রতি। এজন্য তাকে যে নতুন সাহসী ও জাঁকালো লুকে হাজির করা হয়েছে তাতে নাকি তিনি নিজেও বেজায় খুশি হয়েছেন।
আলিয়া নিজেই নাকি বলেছেন, লাল আলোছায়ায় তার লুকে যে সাহসী রুপান্তর ঘটেছে সেটা তার খুবই পছন্দ হয়েছে।
নিঃসন্দেহে ব্র্যান্ডটির প্রচারণার জন্য আলিয়া এক উচ্চমানের ফ্যাশন অবতারে হাজির হয়েছেন। এতে তাকে একটি কালো চামড়ার জ্যাকেট, সুচাগ্র হাইহিল বুট আর ঠোঁটে লাল লিপস্টিক ও আঙ্গুলে লাল নেইল পলিশে হাজির করা হয়েছে।
আলিয়া বলেন, “লাল রঙের ব্যাপারে আমি যা ভালোবাসি তা হলো, এটি আপনার নমনীয় ও সাধারণ লুককে দৃঢ় ও উপভোগ্য করে তোলে। বিগ অ্যাপল রেডস কালেকশনের প্রচারণায় আমাকে যে সাহসী ও জাঁকালো লুকে হাজির করা হয়েছে সেটি আমার খুবই পছন্দ হয়েছে।”

basic-bank

Be the first to comment on "জাঁকালো লুকে উচ্ছসিত আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*