শিরোনাম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এয়ার কানাডার একটি ফ্লাইটে স্থানীয় সময় রবিবার বিকাল ৩টায় তিনি নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায়। নিউ ইয়র্ক সফরে সেখানেই তিনি থাকবেন।
আগের দিন ম্যা নহাটনে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল সংখ্য্ক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বিমানবন্দরের বাইরে। শেখ হাসিনার গাড়ি বহর হোটেলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশ দাঁড়িয়ে স্লোগান দিয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে স্বাগত জানাতে।

basic-bank

Be the first to comment on "জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*