নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কমিটিতে অন্তর্ভূক্ত হবার নতুন আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।
আগামী ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত পার্টির চেয়ারম্যান নতুন আবেদনকারীদের সাক্ষাৎকার নেবেন। পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সকাল ১০টা থেকে এই সাক্ষাৎকার চলবে। ১৩ জুন খুলনা ও রংপুর বিভাগের আবেদনকারীদের সাক্ষাৎকার, ১৪ জুন রাজশাহী ও বরিশাল বিভাগের সাক্ষাৎকার, ১৫ জুন সিলেট ও চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার এবং ১৬ জুন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। জাতীয় পার্টির বিগত কমিটিতে যারা অন্তর্ভূক্ত ছিলেন তাদের সাক্ষাৎকারের প্রয়োজন হবেনা বলেও জানা গেছে।

Be the first to comment on "জাপার কমিটিতে অন্তর্ভূক্তির জন্য ১৩ জুন থেকে সাক্ষাৎকার শুরু"