শিরোনাম

জুরাইনে কাঠের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিউজ ডেস্ক : রাজধানীর জুরাইনে কাঠের মার্কেটে আগুন লেগেছে। বেলা সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

পোস্তগলা ফায়ার সার্ভিস ইউনিটের ইন-চার্জ সাইদুল আলম জানান, বেলা সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রথম আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যুক্ত হয়।

সাইদুল আরও জানান, গলিঘিঞ্জি ও কাট আর টিন ছড়িয়ে থাকার কারলে ঘটনাস্থলে ফায়ারের গাড়ি নিয়ে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এছাড়াও এখানে পানির সোর্স না থাকায় আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে।

basic-bank

Be the first to comment on "জুরাইনে কাঠের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট"

Leave a comment

Your email address will not be published.


*