শিরোনাম

জুলহাজের জন্য প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন

নিউজ ডেস্ক: ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের খুনিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৃহস্পতিবার রাত ৯টা ৪ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রায় ১৬ মিনিটের কথপোকথনে জন কেরি কুশল বিনিময়ের পর জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এসময় জন কেরি বলেন, জুলহাস ছিলেন আমাদের সহকর্মী। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাবাগানের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করার জন্য জন কেরিকে ধন্যবাদ জানান। এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। কলাবাগানে যে দুজনকে হত্যা করা হয়েছে তাদের একজন আমার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়। তিনি আরো বলেন, আমার পরিবারের সব সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজ শেখ জামালের জš§দিন। আমার এই ছোট্ট ভাইকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুজন হত্যাকারী এখনো যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে রয়েছে। তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে জন কেরির প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাউন্টার টেররিজম বিষয়ে আমাদের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সহযোগিতার আওতায় ইতিপূর্বে এফবিআই বাংলাদেশে এসেছে। আমি আশা করি কাউন্টার টেররিজম বিষয়ক সহযোগিতার ক্ষেত্র অব্যাহত থাকবে। কোনো তথ্য পেলে তা শেয়ার করা হবে। এসময় জন কেরি বলেন, কাউন্টার টেররিজম সংক্রান্ত সহযোগিতা আরো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে বাংলাদেশে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে যারা প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারাই এই হত্যাকারীদের মদদ দিচ্ছে। হত্যাকারীরা হত্যার ক্ষেত্রে সফট-টার্গেট কৌশলে এগোচ্ছে। তারা ইমাম, পুরোহিত, পাদরিদের টার্গেট করছে। সবগুলোই ঠান্ডা মাথার হত্যাকাণ্ড।
প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই পরিবারের আটজনকে হত্যার ঘটনায় নিন্দা জানান। এ ছাড়াও ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতির হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের জন্য জন কেরির প্রতি অনুরোধে জানান।

basic-bank

Be the first to comment on "জুলহাজের জন্য প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন"

Leave a comment

Your email address will not be published.


*