শিরোনাম

জুয়াড়ী সন্দেহে ভারতীয় আটক

নিউজ ডেস্ক : ক্রিকেট জুয়াতে ভারতীয়দের বরাবর টান বেশি। বাংলাদেশে খেলা হলেও সেখানে প্রায়ই সন্দেহজনক ভারতীয়দের আনাগোনা লক্ষ্য করা যায়। এবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে জুয়া বা বেটিংয়ের অভিযোগে ঢাকায় আটক হলেন এক ভারতীয় নাগরিক।

জুয়াড়ী সন্দেহে এই ভারতীয়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধরে গত শুক্রবার। সেদিন ঢাকায় হচ্ছিল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। বিসিবির মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, “আমাদের দুর্নীতি দমন কর্মকর্তারা তার আচরণ সন্দেহজনক পায়। এরপর তাকে ধরে স্থানীয় পুলিশের হাতে শোপর্দ করা হয়।”

ক্রিকেট জুয়া বাংলাদেশে অবৈধ। গত বছর একটি টি-টোয়েন্টি আসর চলাকালেও বিসিবি জুয়াড়ী সন্দেহে চার ভারতীয় নাগরিককে ধরেছিল। এবার যাকে ধরা হল তার কি হল? স্থানীয় পুলিশ কর্মকর্তা ভুইয়া মাহবুব হোসেন জানিয়েছেন, এই সন্দেহজনক ব্যক্তিকে তারা ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কাছে শোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ইংল্যান্ডের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। ২ ম্যাচের পর এখন ১-১ সমতা। বুধবার ‘ফাইনাল’ হয়ে ওঠা সিরিজ নির্ধারণী ম্যাচটি চট্টগ্রামে।

 

basic-bank

Be the first to comment on "জুয়াড়ী সন্দেহে ভারতীয় আটক"

Leave a comment

Your email address will not be published.


*