শিরোনাম

জয় হত্যার চক্রান্ত উন্মোচনে ‘সাহায্য করেছে’ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র উন্মোচনে বাংলাদেশকে সহায়তা দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ওই কর্মকর্তা বুধবার ভারতের বার্তা সংস্থাটিকে বলেছেন, “এই বিষয়ে আইনি সহায়তা চেয়ে ঢাকার করা অনুরোধে সাড়া দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস।”

যুক্তরাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণের চক্রান্তের বিষয়টি উঠে আসে।

ওই ঘটনায় গত বছর বাংলাদেশ পুলিশের করা মামলায় সম্প্রতি বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার এবং কারাবন্দি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদনের পর তা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।

সহযোগিতা দেওয়ার কথা জানালেও ওয়াশিংটন ঢাকাকে কী ধরনের সহায়তা দিয়েছে, সে সম্পর্কে ওই কর্মকর্তা কিছু বলেননি বলে জানিয়েছে পিটিআই।

“আইনি সহায়তার অনুরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার যখন আইন প্রয়োগকারী তথ্য দেয়, সাধারণ হিসেবে আমরা সে বিষয়ে মন্তব্য করি না।”

এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় গত বছর সাজা হয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী জাসাসের এক নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের।

ওই মামলার নথিপত্রে দেখা যায়, এফবিআই এজেন্টকে ঘুষ দিয়ে জয় সম্পর্কে পাওয়া তথ্য বাংলাদেশের এক সাংবাদিককেও দিয়েছিলেন সিজার।

শফিক রেহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে জয় সম্পর্কিত ‘এফবিআইয়ের নথি’ পাওয়ার দাবি করেছে পুলিশ।

অন্যদিকে বিএনপি দাবি করেছে, মিথ্যা অভিযোগে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "জয় হত্যার চক্রান্ত উন্মোচনে ‘সাহায্য করেছে’ যুক্তরাষ্ট্র"

Leave a comment

Your email address will not be published.


*