নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জোয়ারের পানিসে ভেসে ভোলায় লোকালয়ে চলে এসেছে কয়েকটি হরিণ।
চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরির ৩ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে তিনটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা রোববার বন বিভাগে খবর দেয়।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হরিণগুলোকে উদ্ধার করে কুকরির গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
গত শনিবার উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রোয়ানু। এতে সাতটি জেলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
রোয়ানুর প্রভাবে নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৪/৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওই সময়ই হরিণগুলো ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মঞ্জু।
তিনি বলেন, “ঝড়ের সময় চর কুকরি-মুকরির এলাকার অধিকাংশ বন কয়েক ফুট পানিতে প্লাবিত হয়। তখন জোয়ারের পানিতে তিনটি হরিণ নবীনগর এলাকায় চলে আসে।”

Be the first to comment on "ঝড়ে ভেসে লোকালয়ে হরিণ"