শিরোনাম

টটেনহামে সাত মিনিটে বিধ্বস্ত ম্যানইউ

নিউজ ডেস্ক: দুঃসময় যেন কাটছেই না লুই ফন গালের। বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পর বিদায় নিয়েছে ইউরোপা লিগ থেকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে তো এমনিতেই শিরোপার আশা নেই। আশা ছিল শেষ চার নিয়ে। তবে টটেনহামের মাঠে সাত মিনিটের মধ্যে তিন গোল খেয়ে সে আশাও ফিকে হয়ে যাচ্ছে ইংলিশ লিগের সফল এই ক্লাবের। শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লুই ফন গালের শিষ্যরা।

দুই ঘণ্টার বেশি সময় যানজটে আটকা থাকায় দেরি করে প্রতিপক্ষের মাঠ হোয়াইট হার্ট লেনে পৌছায় ইউনাইটেড দল। ফলে ম্যাচও শুরু হয় আধাঘণ্টা দেরিতে। ফলে ১৫ মিনিটে দুদলই অগোছালো ফুটবল খেলে। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে টটেনহ্যাম। ২৫তম মিনিটে ক্রিস্তিয়ান এরিকসেনের বাঁকানো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে স্বাগতিকদের হতাশা বাড়ে। দুই মিনিট পর কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে সহজতম সুযোগ নষ্ট করেন এরিক লামেলাও। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সফরকারীরাই। কিন্তু ম্যাচের ৭০-৭৬ এই ৭ মিনিট ম্যান ইউয়ের উপর দিয়ে রীতিমত ঝড় তোলে স্বাগতিক টটেনহাম।

ম্যাচের ৭০ মিনিটে বাঁ-দিক থেকে এরিকসেনের বাড়ানো বলে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম আঘাত হানে টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। ৭৪তম মিনিটে লামেলার বাঁকানো ফ্রি-কিকে হেড করে ব্যবধান বাড়ান বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড। দুই মিনিট পর ডিফেন্ডার ড্যানি রোজের আড়াআড়ি পাসে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লামেলা।

শেষ দিকে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারতো। ফলে ৩-০ গোলের জন্য নিয়েই মাঠ ছাড়ে টটেনহাম

basic-bank

Be the first to comment on "টটেনহামে সাত মিনিটে বিধ্বস্ত ম্যানইউ"

Leave a comment

Your email address will not be published.


*