শিরোনাম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

নিউজ ডেস্ক: রবিবার টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্র গুলোতে  ভোটারদের দীর্ঘ লাইনে দারিয়ে ভোট দিতে দেখা যাচ্ছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ১৯ হাজার ৮৫৩জন ভোটার রয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*