নিউজ ডেস্ক :টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী বাস চালক হাবিবুর রহমান নয়ন স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদালতে তিনি এ জবানবন্দি দেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবাববন্দি দিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান মোস্তফা জানান, মঙ্গলবার বিকেলে ওই আসামীকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হামিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরে ম্যাজিষ্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত শনিবার আদালত হাবিবুর রহমান নয়ন ও রেজাউল করিম জুয়েলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে রিমান্ড শেষ হওয়ার একদিন বাকি থাকতেই সোমবার বাসের সুপারভাইজার রেজাউল করিম জুয়েল স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করায় আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, এক পোশাককর্মী শুক্রবার সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে গাজীপুর যাওয়ার পথে বিনিময় পরিবহনের বাসের চালকসহ ৩ স্টাফ কর্তৃক গণধর্ষণের স্বীকার হয়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বখতিয়ার ৯জনকে আসামী করে ধনবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার ঐ রাতেই গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ধনবাড়ি থানা পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ এ মামলার বাকি ৬ আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি।

Be the first to comment on "টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ : চালকের স্বীকারোক্তিমুলক জবানবন্দি"