নিউজ ডেস্ক : টেকনাফে উপজেলায় সাংবাদিকদের উপর হামলা ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এজাহার মিয়া ও আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নাজির পাড়া এলাকার আবুল কাসেমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টেকনাফ থানার ওসি জানান, অন্য আসামিদেরও ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে টেকনাফে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় শিকার হন ছয় সাংবাদিক। ওসময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাঙচুর ও ক্যামেরা পুড়িয়ে দেয়। এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়ে রবিবার সন্ধ্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
টেকনাফে সাংবাদিকদের উপর হামলায় গ্রেফতার-২

Be the first to comment on "টেকনাফে সাংবাদিকদের উপর হামলায় গ্রেফতার-২"