নিউজ ডেস্ক : মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা সহ ২ সিএনজি অটোরিকসা যাত্রী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার সদরের রামবাড়ি মহল্লার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০) ও গাড়াদহ গ্রামের আব্দুল মান্নান (৬৫)। গুরুতর আহতদের মধ্যে রামবাড়ির নিহত চান মিয়ার ছোট ভাই আইয়ুব আলীকে (৫৩) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকসা উল্লাপাড়া যাচ্ছিল। অটোরিকসাটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহে পৌছলে একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং আরো ৩ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Be the first to comment on "ট্রাক চাপায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২ আহত ৩"