শিরোনাম

ডি ককের ব্যাটে প্রথম জয় দিল্লির

নিউজ ডেস্ক: কুইন্ট ডি ককের অপরাজিত ৫৯ রানের উপর ভর করে এবারের আইপিএলে প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। পাঞ্জাবের দেয়া মাত্র ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ বল বাকি থাকতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় জহির খানরা।

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে মিলার-ম্যাক্সওয়েলদের পাঞ্জাব।

সহজ লক্ষ্য তাড়া করতে নিয়ে শুরুতেই উইকেট হারায় দিল্লি। ইনিংসের তৃতীয় ওভারে সন্দিপ শর্মার বলে কট বিহাইন্ড হন ওপেনার শ্রেয়াশ ইয়ের। এরপর ডি কক ও সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে ভালোই জবাব দিতে থাকে দিল্লি।

ইনিংসের ৮ম ওভারে দিল্লির স্কোর অর্ধশত পার হয়। ১৩তম ওভারে দিল্লির সংগ্রহ শত রান পার করে। জয় তখন সময়ের ব্যাপার মাত্র। যদিও একই ওভারে আক্সার পেটেলের বাঁহাতি স্পিনে ৩৩ রানে বোল্ড হয়ে ফিরে যান স্যামসন।

পরবর্তীতে ইনিংসের ১৪তম ওভারে ৩৯ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ডেয়ারডেভিলস। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন অমিত মিশ্র

basic-bank

Be the first to comment on "ডি ককের ব্যাটে প্রথম জয় দিল্লির"

Leave a comment

Your email address will not be published.


*