শিরোনাম

ডেমরায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে ডেমড়া থানা পুলিশ।
ডেমড়া থানার ডিউটি অফিসার নাজমুল হোসেন জানান, ঐ নারীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি রেষ্টুরেন্টের মালিক। ১৯-২০ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। গত মার্চ মাসের ২ তারিখে ডেমড়া আমুলিয়া এলাকায় সুজন শেখ (৩৭) নামের এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা একটি বাসা ভাড়া নেয়। ১৪ মে পর্যন্ত দুজন এক সঙ্গে থাকেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
ডিউটি অফিসার আরও জানান, সুজন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এখন বিয়ে করতে অপারগতা জানালে ঐ নারী মঙ্গলবার বিকালে ডেমড়া থানায় ধর্ষণ মামলা করে। মঙ্গলবার সন্ধ্যায় সুজনকে গ্রেফতার করা হয়। মামলা নম্বর (৩৫)।
বুধবার সকালে আসামী সুজনকে আদালতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "ডেমরায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ"

Leave a comment

Your email address will not be published.


*