নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ ডেসটিনির এমডি রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সম্পদের অনুসন্ধান করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন।
তাদের হিসাব বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদেশের ফলে ডেসটিনির এ দুই কর্মকর্তার বিরুদ্ধে নোটিশের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আর কোনো আইনগত বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গত ১ আগস্ট বিচারপতি মো. রহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন দুদক।

Be the first to comment on "ডেসটিনির এমডিসহ দু’জনের সম্পদ অনুসন্ধানে বাধা নেই"