শিরোনাম

ড্যানিয়েল ক্রেগই প্রথম পছন্দ

নিউজ ডেস্ক : ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, জেমস বন্ড চরিত্রে দেখা দেবেন না। তবে গোয়েন্দা সিরিজটির নির্বাহী প্রযোজক ক্যালাম ম্যাকডুগাল বিবিসি রেডিওকে বলেছেন, ‘অবশ্যই ক্রেগই প্রথম পছন্দ। বন্ডের ভূমিকায় ড্যানিয়েল ফিরলে আমাদের খুব ভালো লাগবে। প্রযোজক বারবারা ব্রকেলো ও মাইকেল উইলসনের আশা, তিনি অবশ্যই ফিরবেন।’
গত বছর জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি ‘স্পেক্টর’-এর কাজ শেষে ক্রেগ বলেন, এ চরিত্র থেকে তার মন উঠে গেছে। স্যাম মেন্ডেস পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী ৮৮ কোটি মার্কিন ডলার আয় করে।
লন্ডনের টাইম আউট ম্যাগাজিন ক্রেগের কাছে জানতে চাওয়া হয়, আরেকটি বন্ড ছবিতে কাজ করবেন কি-না। ৪৮ বছর বয়সী এই তারকার উত্তর ছিলো, ‘এখন? দরকার হলে কাচ ভেঙে হাতের কবজি কেটে ফেলবো!’

basic-bank

Be the first to comment on "ড্যানিয়েল ক্রেগই প্রথম পছন্দ"

Leave a comment

Your email address will not be published.


*