শিরোনাম

ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব

নিউজ ডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি দুই দিনের এক সরকারি সফরে আগামী ১৭ আগস্ট (বুধবার) বাংলাদেশে আসছেন।

জানা গেছে, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগামী বৈঠক সম্পর্কে আলোচনা করতে তিনি ঢাকায় আসছেন। তবে আসন্ন সফরে জঙ্গিবাদ নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

ওআইসি মহাসচিব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ওআইসি মহাসচিব।

 

basic-bank

Be the first to comment on "ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব"

Leave a comment

Your email address will not be published.


*