শিরোনাম

ঢাকায় বৃষ্টি হবে শনিবার!

নিউজ ডেস্ক: তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। গত কয়েকদিন যাবত অব্যাহত প্রচণ্ড গরমে আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। গরমের কারণে ডায়রিয়াসহ রোগব্যাধি আগের তুলনায় বেড়েছে। তাপদাহ থেকে মুক্তি পেতে সকলেই এখন বৃষ্টিপাতের অপেক্ষায় ক্ষণ গুণছেন।

বৃহস্পতিবার রাত ১০টায় আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আগামী শনিবার রাজধানী ঢাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাংলা নববর্ষের প্রথমদিন আজ সিলেট বিভাগের সিলেটে ১৯ মিলিমিটার ও ঢাকা বিভাগের ময়মনসিংহে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন সিলেটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে ঢাকায় সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ও সর্বনিম্ন ২৭ দশমিক ২, চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৬, সিলেট সর্বোচ্চ ৩০ দশমিক ৩ ও সর্বনিম্ন ১৯ দশমিক ৫, রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ ও সর্বনিম্ন ২১, রংপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ও সর্বনিম্ন ২০ দশমিক ২, খুলনায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ও সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ও বরিশালে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে ও সূর্যাস্ত ডাবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

basic-bank

Be the first to comment on "ঢাকায় বৃষ্টি হবে শনিবার!"

Leave a comment

Your email address will not be published.


*