শিরোনাম

তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ১ : আহত ৪৭

নিউজ ডেস্ক: তুরস্কের অশান্ত কুর্দি প্রধান দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে গাড়ি বোমার বিস্ফোরণে এক সৈন্য নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার সামরিক সূত্র একথা জানায়।
সূত্র জানায়, তুরস্ক কর্তৃপক্ষ সোমবার রাতে এ হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করে। দিয়ারবাকির প্রদেশের হানি এলাকায় একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে এক সৈন্য নিহত এবং আট বেসামরিক নাগরিকসহ ৪৭ জন আহত হয়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমা হামলার ঘটনার পর তল্লাসী অভিযান শুরু করেছে।
পিকেকে গ্রুপের সাথে দুই বছরের জন্য করা অস্ত্র বিরতি চুক্তি ২০১৫ সালে ভেঙ্গে যাওয়ার পর তুরস্ক এ গ্রুপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
এ সংঘাতকে কেন্দ্র করে দেশের কেন্দ্রস্থলেও হামলা চালানো হয়। কুর্দি বিদ্রোহীদের দায় স্বীকার করা রাজধানী আঙ্কারায় দুই দফা হামলায় অনেক লোক নিহত হয়। ১৭ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ এ দুই আতœঘাতী বোমা হামলা চালানো হয়।

basic-bank

Be the first to comment on "তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ১ : আহত ৪৭"

Leave a comment

Your email address will not be published.


*