নিউজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাউদকান্দা গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু রায়হান (৩৫)। বাড়ি ত্রিশালের সাউদকান্দা গ্রামে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আবু রায়হান পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাঁকে আজ আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

Be the first to comment on "ত্রিশালে জেএমবির সদস্য গ্রেপ্তার"