নিউজ ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় ডিউটিরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান হোসেন যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মোল্লার ছেলে। তার কনস্টেবল নং ৯৪৯। তিনি চলতি বছরের ২৯ ফেব্র“য়ারি কোটচাঁদপুর থানায় যোগদান করেন।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সোলাইমান হোসেন থানায় ডিউটি করছিলেন। হঠাৎ তার নিজের কাছে থাকা চায়নিজ রাইফেলের গুলি বের হয়ে তিনি মারা যান। গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়। তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অসাবধানতাবশত নিজের গুলিতে পুলিশ কনস্টেবল সোলাইমান হোসেন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Be the first to comment on "থানায় ডিউটিরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল নিহত"