বিশ্ব ডেস্ক: ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে প্রচন্ড দাবদাহে গত এক সপ্তাহে ১শ ১০ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তেলেঙ্গানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, প্রচন্ড দাবদাহে তেলেঙ্গানায় ৬৫ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের বেশ কিছু স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে।
সূর্যের তাপ বেশি থাকায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবাইকে বাড়িতে অবস্থান করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Be the first to comment on "দাবদাহে ভারতে ১ সপ্তাহে শতাধিক মৃত্যু"