শিরোনাম

দিনাজপুরের কথিত পীরসহ দুজনের মূল খুনি গ্রেপ্তার : র‍্যাব

নিউজ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা রূপালী বেগমের মূল হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র‍্যাব-১৩-এর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ফরহাদ ও রূপালীর মূল হত্যাকারী মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে (২৮) আজ ভোরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা জয়মনিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বোচাগঞ্জে।
র‍্যাব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, ফরহাদ ও রূপালী খুনের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব। এই হত্যার ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

basic-bank

Be the first to comment on "দিনাজপুরের কথিত পীরসহ দুজনের মূল খুনি গ্রেপ্তার : র‍্যাব"

Leave a comment

Your email address will not be published.


*